- Advertisement -spot_img
Homeদেশদেশজুড়ে ২০০ ফ্লাইট বাতিল

দেশজুড়ে ২০০ ফ্লাইট বাতিল

- Advertisement -spot_img

টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যা দেশের সবচেয়ে বড় বিমান সংস্থার। যার জেরে বহু ফ্লাইট বাতিল, বহু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। মঙ্গলবার সংস্থার অন-টাইম পারফরম্যান্স এক ধাক্কায় নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ শতাংশে।

 

বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে ২০০ উড়ান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার দুপুর পর্যন্ত দিল্লিতে ৩৮টি, আর মুম্বই ও বেঙ্গালুরু মিলিয়ে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর মিলেছে। হায়দরাবাদ থেকেও বহু বিমান বাতিল হয়েছে।

 

সব মিলিয়ে গোটা দেশে বাতিল দুশোর বেশি বিমান। শুধু তাই নয়, এই বিমান সংস্থার অনটাইম পারফরম্যান্স নামতে নামতে ৩৫ শতাংশে নেমে গিয়েছে। ২ ডিসেম্বর মাত্র ৩৫% এবং ১ ডিসেম্বর ৪৯.৫% ফ্লাইট সময়মতো উড়েছে। দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের এই পারফরম্যান্সে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here