ভাতের প্রশ্নে এখনও ভারতের উপরেই বেশি নির্ভরশীল বাংলাদেশ! তাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখেই এই বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারা সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫-‘২৬ অর্থবর্ষে ভারত থেকেই ৫০ হাজার মেট্রিক টন চাল কেনা হবে।
বাংলাদেশের প্রশাসনিক সূত্রে খবর, সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ভারত থেকে চাল কেনায় অনুমোদন দিয়েছে। প্রতি মেট্রিক টন চালের জন্য ধরা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার। সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ২১৪ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৬৫০ টাকা।





