অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠানের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী । ক্রিসমাসেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গান লিখলেন তিনি। আর নিজের লেখা গানই সোশাল মিডিয়ায় শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন বাংলার প্রশাসনিক প্রধান। গানে গানে বিশ্বশান্তির বার্তা দেন তিনি।
৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই গানটির ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।





