- Advertisement -spot_img
Homeদেশহিন্দু জনসংখ্যা বাড়াতে এক সন্তানে থামবেন না, আরও চাই, বার্তা হিমন্তের

হিন্দু জনসংখ্যা বাড়াতে এক সন্তানে থামবেন না, আরও চাই, বার্তা হিমন্তের

- Advertisement -spot_img

হিন্দুদের জনসংখ্যা বাড়াতে নবদম্পতিদের বিশেষবার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্দুদের উদ্দেশে জানালেন, এক সন্তানে থামবেন না, আরও সন্তান চাই। হিন্দু দম্পতিদের অন্তত ৩টি করে সন্তান নেওয়ার পরামর্শ দেন তিনি।

 

মঙ্গলবার অসমের বরপেটা জেলায় এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংখ্যালঘু এলাকায় ওদের (মুসলিম) জন্মহার অত্যন্ত বেশি। অথচ দিনের পর দিন হিন্দুদের জন্মহার কমতে শুরু করেছে। যার জেরে ওদের সঙ্গে আমাদের জনসংখ্যা বৃদ্ধির ব্যবধান অনেক বেশি।” এরপরই মুখ্যমন্ত্রী বলেন,

 

হিন্দু দম্পতিদের আমর প্রস্তাব, আপনারা একটি সন্তানে থেমে থাকবেন না। কম করে দুটি সন্তান নেবেন। সম্ভব হলে তিনটি সন্তানের জন্ম দিন।  পাশাপাশি মুসলিমদের ৭-৮টি করে সন্তান না নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। হিন্দুদের জন্মহার বাড়ানোর প্রেক্ষিতে হিমন্তের যুক্তি, “হিন্দুরা যদি বেশি সন্তানের জন্ম না দেয় তাহলে তাঁদের পরিবারের দেখাশোনা করার কেউ থাকবে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here