- Advertisement -spot_img
Homeবিনোদনকার্তিক আরিয়ানের সঙ্গে রহস্যময়ী সুন্দরী!

কার্তিক আরিয়ানের সঙ্গে রহস্যময়ী সুন্দরী!

- Advertisement -spot_img

বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ফের একবার সামাজিক যোগাযোগমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অভিনেতার গোয়া সফরের কিছু ছবি ঘিরে নেটপাড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘রেডডিট’-এ নেটিজেনদের দাবি, কার্তিক বর্তমানে একা নন, বরং এক গ্রীক সুন্দরীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেতার নতুন প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে।

ঘটনার সূত্রপাত হয় কার্তিক আরিয়ানের নিজের শেয়ার করা একটি ছবি থেকে। ছবিতে তাঁকে গোয়ার একটি সমুদ্র সৈকতে আরামদায়ক মেজাজে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই ওত পেতে থাকা নেটিজেনরা খুঁজে বের করেন করিনা কুবিলিউট নামে এক গ্রীক তরুণীর প্রোফাইল। দেখা যায়, করিনা ঠিক সেই সময়েই গোয়া থেকে কিছু ছবি পোস্ট করেছেন। দুই তারকার ছবির পটভূমি বিশ্লেষণ করে নেটিজেনরা দাবি করেছেন, সমুদ্রের ঢেউয়ের অ্যাঙ্গেল, সৈকতের বসার চেয়ার এবং তোয়ালের প্যাটার্ন— সবকিছুর মধ্যেই হুবহু মিল রয়েছে। যা থেকে স্পষ্ট যে, তাঁরা একই জায়গায় সময় কাটাচ্ছেন।

রেডডিট ব্যবহারকারীদের আরও দাবি, জল্পনা শুরু হওয়ার আগ পর্যন্ত কার্তিক ওই তরুণীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলো করতেন। তবে এই মুহূর্তে তাঁদের ফলোয়ার তালিকায় একে অপরের নাম পাওয়া যাচ্ছে না। ওই তরুণী সম্পর্কে বিশেষ তথ্য না পাওয়া গেলেও শোনা যাচ্ছে তিনি বর্তমানে লন্ডনে উচ্চশিক্ষায় ব্যস্ত। যদিও এই পুরো বিষয়টি নিয়ে কার্তিক আরিয়ান বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিলমোহর দেওয়া হয়নি।

ব্যক্তিগত জীবন নিয়ে এই শোরগোলের মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরনো সম্পর্ক ও আবেগ নিয়ে মন খুলে কথা বলেছেন কার্তিক। বিশেষ করে তাঁর প্রাক্তন প্রেমিকা অনন্যা পাণ্ডের সঙ্গে পুনরায় পেশাদার ক্ষেত্রে কাজ করা নিয়ে তিনি নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন। কার্তিকের মতে, সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা দুজনেই অনেক বেশি পরিণত হয়েছেন।

ফিল্মফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বলেন, আমরা একে অপরকে খুব ভালো বুঝি। জীবনের নানা চড়াই-উতরাই আমরা একসঙ্গে দেখেছি। আজ আমি অনুভব করি যে একজন ব্যক্তি হিসেবে আমরা দুজনেই আগের থেকে অনেক বেশি ম্যাচিউর। ব্রেকআপ মানেই যে সম্পর্কের শেষ বা তিক্ততা নয়, তা মনে করিয়ে দিয়ে অভিনেতা আরও যোগ করেন, আমার আর অনন্যার মধ্যে কোনোদিন কোনো তিক্ততা ছিল না। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের মধ্যে সবসময়ই একটা পারস্পরিক ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা ছিল। আমার মনে সবসময়ই ওর জন্য একটা বিশেষ জায়গা থাকবে।

বর্তমানে কার্তিক আরিয়ানের পেশাদার জীবন যেমন সফলতার শীর্ষে, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও বারংবার খবরের শিরোনামে উঠে আসছে। সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডে একাধিক বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ালেও এবার দেশের গণ্ডি ছাড়িয়ে এক বিদেশি সুন্দরীর সঙ্গে তাঁর এই নাম জড়ানো নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, কার্তিক নিজেই এই রহস্যময়ী সুন্দরীর সঙ্গে তাঁর সম্পর্কের সত্যতা প্রকাশ করেন কি না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here