- Advertisement -spot_img
Homeরাজনীতিএসআইআর নোটিসের প্রতিবাদে হাড়োয়ায় রাস্তা অবরোধ, উত্তেজনা ছড়াল অর্জুনতলায়

এসআইআর নোটিসের প্রতিবাদে হাড়োয়ায় রাস্তা অবরোধ, উত্তেজনা ছড়াল অর্জুনতলায়

- Advertisement -spot_img

এসআইআর সংক্রান্ত নোটিসের প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাড়োয়া–রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা। শুক্রবার অর্জুনতলা ক্লাব মোড় সংলগ্ন এলাকায় এই অবরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের গ্রামে মোট প্রায় ১৬০০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ৭০০ জন ভোটারকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ দেখিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিস পাঠানো হয়েছে।

 

এই নোটিস পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং বাধ্য হয়ে রাস্তায় নামেন বলে জানান তাঁরা।
গ্রামবাসীদের বক্তব্য, তাঁরা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন না। তবে অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে দেখে দেখে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেই তাঁদের আন্দোলন। সঠিক ও স্বচ্ছভাবে যাচাই না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশের আশ্বাসের পর গ্রামবাসীরা অবশেষে অবরোধ প্রত্যাহার করেন।
অবরোধের জেরে হাড়োয়া–রাজারহাট রোডে বেশ কিছুক্ষণ তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের উদ্যোগে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এবং অর্জুনতলা এলাকায় পরিস্থিতি শান্ত হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here