ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন, তাঁদের উপর অত্যাচারের প্রতিবাদে দিন দুই ধরে জ্বলছে বেলডাঙা। পরিস্থিতি অগ্নিগর্ভ। রাস্তা, রেল অবরোধ। খবর সংগ্রহ করতে গিয়ে কার্যত গণপ্রহারের শিকার হতে হয়েছে সাংবাদিক, চিত্রসাংবাদিকদের। তাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি।
এই পরিস্থিতিতে মালদহ থেকে মহিলা সাংবাদিককে নিগ্রহের তুমুল নিন্দা করলেন মোদি। বললেন, “একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?





