- Advertisement -spot_img
Homeবিদেশ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ : শফিকুল আলম

১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ : শফিকুল আলম

- Advertisement -spot_img

আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।শফিকুল আলম বলেন, শপথের প্রস্তুতির কাজ গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে। আজ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি দ্রুতই নিশ্চিত করা হবে, তবে ১৭ ফেব্রুয়ারির সময়সীমা অতিক্রম করবে না।বিদ্যমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। সংবিধানের নিয়ম অনুযায়ী, স্পিকার শপথ না করালে গেজেট প্রকাশের তিন দিন পর পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) শপথ পড়ানোর কথা।বর্তমানে সিইসি এ এম এম নাসির উদ্দীনই শপথ পড়াবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিন দিন অপেক্ষা না করে কোনও বিকল্প উপায়ে আগেভাগে শপথ অনুষ্ঠান আয়োজন করা যায় কি না, তা নিয়েও সরকারের অন্দরে আলোচনা চলছে।

 

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এলে নির্ধারিত সময়ের আগেই শপথ হতে পারে।সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে। এতে বড় জয় পেয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী,বিএনপি ২০৯টি (আরও ২টিতে এগিয়ে)জামায়াতে ইসলামী ৬৮টি,জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ৯টি,বিএনপির শরিক দলসমূহ ৩টি,দুইটি আসনের ফলাফল স্থগিত থাকলেও সেখানে বিএনপির প্রার্থীরাই এগিয়ে আছেন। দ্রুততম সময়ের মধ্যে এই শপথ প্রক্রিয়া শেষ করে নতুন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here