- Advertisement -spot_img
Homeরাজনীতিভোটের আগে কাশিনগরে তৃণমূলের চা চক্র

ভোটের আগে কাশিনগরে তৃণমূলের চা চক্র

- Advertisement -spot_img

ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভা এলাকার কাশিনগর বাজারে আয়োজন করা হল ‘চা চক্রে উন্নয়নের সংলাপ’ কর্মসূচি। সোমবারের এই কর্মসূচিকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ চোখে পড়ার মতো।
এদিন উপস্থিত ছিলেন মথুরাপুর ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবীন্দ্র হালদার এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার। দলীয় নেতৃত্বের বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ।

 

চায়ের আড্ডার মধ্যেই স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন নেতারা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সামাজিক সুরক্ষা, রাস্তা নির্মাণ, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা ও ভাতা প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করা হয়। নেতৃত্বের দাবি, গত কয়েক বছরে রায়দিঘী ও আশপাশের এলাকায় উন্নয়নের গতি বেড়েছে, সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য।
চা চক্র শেষে বাজার চত্বরে জনসংযোগ কর্মসূচিও হয়। কয়েক শতাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। ভোট ঘোষণার আগেই এমন সক্রিয়তায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here