- Advertisement -spot_img
Homeরাজনীতিএসআইআর প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম, বাংলায় ক্ষেত্রে আলাদা কেন? প্রশ্ন মমতার

এসআইআর প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম, বাংলায় ক্ষেত্রে আলাদা কেন? প্রশ্ন মমতার

- Advertisement -spot_img

এসআইআর প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম, বাংলায় ক্ষেত্রে আলাদা কেন? প্রশ্ন মমতার। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে বিঁধলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে কমিশন। আরও একবার কথা বললেন মুখ্যমন্ত্রী। ‘নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন’ বলে কটাক্ষ মমতার। বাংলাদেশের ভোটপ্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে প্রতিবেশী রাষ্ট্রে ভোট সুষ্ঠুভাবে হয়েছে।

 

এদিকে ভারতবর্ষে নির্বাচন কমিশনের দৌলতে ভোট প্রক্রিয়া জটিল হচ্ছে। সেই কথাও এদিন জানিয়েছেন মমতা। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সরব হয়েছেন। সঠিক পদ্ধতি মেনে এসআইআর করছে না নির্বাচন কমিশন! বিজেপির হয়ে কাজ করছে কমিশন, একাধিকবার সেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

 

বাংলার মানুষদের ভোটাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টেও গিয়েছেন তিনি। তবে নির্বাচন কমিশন এখনও তাদের অবস্থান থেকে সরছে না, আরও একবার সেই অভিযোগ তুললেন মমতা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই একের পর এক আক্রমণ করেছেন তিনি। “সর্বনাশী খেলা চলছে”, সেই কথাও বলেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here