- Advertisement -spot_img
Homeরাজ্যকুমারগঞ্জে তৃণমূলের সংখ্যালঘু কমিটি গঠন

কুমারগঞ্জে তৃণমূলের সংখ্যালঘু কমিটি গঠন

- Advertisement -spot_img

বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়।তার আগে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে নতুন করে তৈরি হল তৃণমূল কংগ্রেস দলের সংখ্যালঘু সেল এর কুমারগঞ্জ ব্লক কমিটি।এই উপলক্ষে ডাঙ্গারহাট মার্কেট কমপ্লেক্স সভা কক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি সংখ্যালঘু মানুষজনকে নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গঠিত হয় ৬২ জনের কুমারগঞ্জ ব্লক সংখ্যালঘু কমিটি।এরপর পরপরই দলের তরফে নতুন কমিটির কাছে আবেদন জানানো হয় , ইমাম ও মোয়াজ্জিন থেকে শুরু করে সংখ্যালঘু নেতা- কর্মীদের বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়তে।কারণ মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে।এবার দক্ষিণ দিনাজপুর জেলায় ছয়টি আসনের সবকটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় সুনিশ্চিত করার জন্য তৃণমূল নেতৃবৃন্দ সকলের প্রতি আবেদন জানান।

 

এদিনের তৃণমূল সংখ্যালঘু সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক উজ্জ্বল বসাক , তৃণমূল সংখ্যালঘু সেল এর দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মাহাবুর রহমান সরকার , দলের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঁয়া , জেলা মাদ্রাসা সমন্বয় সমিতির (রাবেতা) সম্পাদক মৌলানা মাকসুদ আলী কাসেমী , আয়োজক সংগঠনের ব্লক সভাপতি মাইমুর সুলতান , উমা রায় , আনিসুর রহমান সরকার , লোকমান হোসেন , হাসিবুর সর্দার , নুর আলম মিঁয়া প্রমুখ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল আয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে বর্ধিত সভায় মোট ৬২ জনকে নিয়ে কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্লক কমিটি গঠিত হয়।এরমধ্যে ৫৪ জন সাধারণ সংখ্যালঘু সদস্য এবং আটজন পদাধিকার বলে অঞ্চল সভাপতিরা রয়েছেন।কমিটি গঠন শেষে উজ্জ্বল বসাক , মাহাবুর রহমান সরকার , মফিজউদ্দিন মিঁয়া সহ প্রায় সকলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের হয়ে জোর কদমে প্রচার শুরু করার জন্য সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ইমাম ও মোয়াজ্জিনদের কাছে বিশেষভাবে আবেদন জানান।

 

বর্তমান সময়ে এস আই আর কে কেন্দ্রের বিজেপি সরকার ও আরএসএসের চক্রান্ত অভিযোগ করে তৃণমূল নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান।পাশাপাশি সংখ্যালঘু মানুষজনের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের ও চক্রান্তের জন্য বিজেপির বিরুদ্ধে ভোট বাক্সে জবাব দেওয়ার আহ্বান জানান।দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা আসনে জয়লাভ করে বিজেপির দেশ বিরোধী নীতি , সংখ্যালঘু মানুষজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে হবে।এদিনের সভায় ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি সাধারণ সংখ্যালঘু মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here