- Advertisement -spot_img
Homeখেলাটি-২০'র ইতিহাসে ৭০০ উইকেট নিয়ে অনন্য নজির রশিদ খানের

টি-২০’র ইতিহাসে ৭০০ উইকেট নিয়ে অনন্য নজির রশিদ খানের

- Advertisement -spot_img

টি-২০ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে বিশ্ব ক্রিকেটে অনন্য নজির স্থাপন করেছেন এই লেগস্পিনার । দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচে রশিদ এই কীর্তি গড়েন। আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে মহম্মদ আরফানকে আউট করে তিনি পৌঁছে যান ৭০০ উইকেটে।

ম্যাচের আগে তার ঝুলিতে ছিল ৬৯৯ উইকেট । শুরুর ৩.২ ওভার উইকেটশূন্য থাকার পর অবশেষে আসে কাঙ্ক্ষিত সাফল্য। ২০ বল করে মাত্র ১৭ রান দেন রশিদ। আরফান রিভার্স সুইপ খেলতে গিয়ে বল মিস করে নিজের স্টাম্প ভেঙে ফেলেন।
এভাবেই আসে ঐতিহাসিক উইকেটটি।
তবে ব্যক্তিগত অর্জনের মুহূর্তেও সংযত ছিলেন রশিদ। কারণ, সুপার এইটে উঠতে আফগানিস্তানের জন্য জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি অন্য ম্যাচের ফলও যেতে হবে তাদের পক্ষে । টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারে বরাবরই এগিয়ে রশিদ।

অবসরপ্রাপ্ত ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্রাভো আছেন দ্বিতীয় স্থানে (৬৩১ উইকেট)। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সুনীল নারিন রয়েছেন তৃতীয় স্থানে (৬১৩ উইকেট) । রশিদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও শীর্ষ উইকেট‌ শিকারি। তার ৭০০ উইকেটের মধ্যে ১৯১টি এসেছে আফগানিস্তানের হয়ে। তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।
বিশ্বকাপের আগে রশিদ বলেছিলেন, ‘৭০০ উইকেট শুধু একটি সংখ্যা। আমি এখানে থামতে চাই না। দলের প্রয়োজনে সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here