- Advertisement -spot_img
Homeরাজ্যলোকালয়ে হরিণের হানা! বসন্ত সকালে বাসুডিতে চাঞ্চল্য, তৎপর বনদপ্তর

লোকালয়ে হরিণের হানা! বসন্ত সকালে বাসুডিতে চাঞ্চল্য, তৎপর বনদপ্তর

- Advertisement -spot_img

বসন্তের নির্মল সকালে হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ল দুটি হরিণ। বুধবার সকালেই মানবাজার থানার বাসুডি গ্রামে এই বিরল দৃশ্য দেখে চমকে ওঠেন গ্রামবাসীরা। গ্রামের রাস্তায় হরিণ ছুটে বেড়ানোর ঘটনা ঘিরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কৌতূহল ও উত্তেজনা।

 

স্থানীয়দের বক্তব্য, সকালে গ্রামের ভিতর দিয়ে একটি পূর্ণবয়স্ক হরিণ ও একটি ছোট হরিণকে দৌড়ে যেতে দেখা যায়। বাসুডি গ্রামের বাসিন্দা পরাণ চন্দ্র বাউরী জানান, তিনি বাড়ির সামনে বসে চা খাচ্ছিলেন। আচমকাই দেখেন দুটি হরিণ রাস্তা পার হচ্ছে। প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে প্রতিবেশীদের ডেকে দেখান। খবর ছড়িয়ে পড়তেই অনেকেই হরিণ দেখতে বাইরে বেরিয়ে আসেন।
গ্রামবাসীদের ভিড় বাড়তে থাকলে হরিণ দুটি রাস্তার ধারের জঙ্গলে ঢুকে পড়ে। তবে সেখানেই থেমে থাকেনি। পরবর্তীতে গ্রামের আশেপাশের বিভিন্ন জায়গায় তাদের ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। কেউ কেউ মোবাইলে ছবি তোলার চেষ্টাও করেন। তবে এতে প্রাণীগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে মনে করছেন অনেকেই।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মানবাজার রেঞ্জ বনদপ্তর-এর আধিকারিক ও বনকর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখে তারা হরিণ দুটির গতিবিধির উপর নজরদারি শুরু করেন। মানবাজার এক নম্বর রেঞ্জের আধিকারিক শঙ্কর বারারি জানান, হরিণগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ হরিণগুলিকে উত্ত্যক্ত না করেন বা ক্ষতি করার চেষ্টা না করেন।
বনদপ্তরের অনুমান, খাবারের খোঁজে বা পথ ভুল করে হরিণ দুটি লোকালয়ে ঢুকে পড়েছে। আপাতত তাদের নিরাপত্তাই প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা আবার নিকটবর্তী জঙ্গলে ফিরে যাবে বলেই আশাবাদী বনকর্মীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here