- Advertisement -spot_img
Homeরাজ্যভোটের আগে রাজ্য পুলিশে আরেক দফা রদবদল

ভোটের আগে রাজ্য পুলিশে আরেক দফা রদবদল

- Advertisement -spot_img

ভোটের আগে রাজ্য পুলিশে আরেক দফা রদবদল. বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। বদলি করা হল জঙ্গিপুর, বসিরহাট ও আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে। চলতি মাসেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বদলি সংক্রান্ত নির্দেশের কথা জানানো হয়েছিল। তিন বছর ধরে কেউ কোনও পদে থাকলে, তাঁকে বদলি করতে হবে। বিডিও থেকে শুরু করে, মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল।

 

সেইমতো তিন পুলিশ জেলার এসপি-কে বদলি করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ‌্য জানিয়েছে, আলিপুরদুয়ারের পুলিশ সুপার কে উমেশ গণপতকে এসপি পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গের এসএসআইবি-র দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদে থাকা অরিশ বিলাল বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হয়েছেন। বর্তমানে বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমানকে বদলি করে পাঠানো হয়েছে জঙ্গিপুরে। সেখানকার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের নতুন এসপি হয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here