- Advertisement -spot_img
Homeরাজ্যমিনাখাঁয় মিটিং চলাকালীন হামলার অভিযোগ! বিজেপি–তৃণমূল তরজা, তদন্তে পুলিশ

মিনাখাঁয় মিটিং চলাকালীন হামলার অভিযোগ! বিজেপি–তৃণমূল তরজা, তদন্তে পুলিশ

- Advertisement -spot_img

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার বামনপুকুর এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।
বিজেপির দাবি, মঙ্গলবার বিকেলে বামনপুকুরে তাদের দলীয় কার্যালয়ে কর্মীদের একটি সাংগঠনিক বৈঠক চলছিল। সেই সময় আচমকাই তৃণমূল কর্মীরা সেখানে এসে হামলা চালায়। অভিযোগ, দলীয় কর্মীদের মারধর করা হয় এবং কার্যালয়ের সামনে রাখা কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়। হঠাৎ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।
অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই ঘটনা বিজেপির সাজানো নাটক। তৃণমূলের দাবি, রাজনৈতিকভাবে ফায়দা তুলতেই বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি আগাম সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলেও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, সেদিকে নজর রাখছে পুলিশ। তদন্তের পরই পুরো ঘটনার আসল সত্য সামনে আসবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here