- Advertisement -spot_img
Homeরাজ্যমৌমাছির হুলে স্তব্ধ আউটডোর! ঝাড়গ্রাম মেডিক্যালে আতঙ্ক, আহত চিকিৎসক-রোগী

মৌমাছির হুলে স্তব্ধ আউটডোর! ঝাড়গ্রাম মেডিক্যালে আতঙ্ক, আহত চিকিৎসক-রোগী

- Advertisement -spot_img

হঠাৎ মৌমাছির তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল -এর আউটডোর পরিষেবা। সোমবার সকালে হাসপাতালের প্রধান গেটের সামনে একটি বড় গাছে থাকা বিশাল মৌচাক থেকে আচমকাই মৌমাছির ঝাঁক নেমে আসে। মুহূর্তের মধ্যে তারা হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে এবং উপস্থিত মানুষদের ওপর আক্রমণ শুরু করে।

 

হঠাৎ এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, তাঁদের পরিজন এবং হাসপাতালের কর্মীদের মধ্যে। হুল ফোটায় আহত হন এক চিকিৎসক, কয়েকজন স্বাস্থ্যকর্মী এবং একাধিক রোগীর আত্মীয়। অনেকেই প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। হাসপাতালের পরিবেশ এক সময় বিশৃঙ্খল হয়ে ওঠে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর ও দমকল বাহিনী। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও সঙ্গে সঙ্গে মৌচাক সরানো সম্ভব হয়নি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ আউটডোর বিভাগের মূল গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে চিকিৎসা করাতে আসা বহু রোগী বাইরে অপেক্ষা করতে বাধ্য হন এবং ভোগান্তির শিকার হন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে যাতে জরুরি রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়। নিরাপদ উপায়ে মৌচাক অপসারণ করে দ্রুত আউটডোর পরিষেবা স্বাভাবিক করাই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।
এই অস্বাভাবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এত বড় মৌচাক তৈরি হলেও আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here