- Advertisement -spot_img
Homeদেশআবগারি মামলায় এবার হাই কোর্টে যাচ্ছে সিবিআই

আবগারি মামলায় এবার হাই কোর্টে যাচ্ছে সিবিআই

- Advertisement -spot_img

‘বেকসুর খালাস’-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার আবগারি মামলায় দিল্লি দ্বারস্থ হচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফৎ এমনটাই দাবি করেছে পিটিআই। সিবিআই মনে করছে, নিম্ন আদালতে এই মামলার কিছু দিক হয়ত উপেক্ষা করা হয়েছে। শুক্রবার আবগারি দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া-সহ মোট ২১ জনকে বেকসুর খালাস করেছে নিম্ন আদালত।

 

এই রায় প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক তরজা চরম আকার নিয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, এজেন্সিকে ব্যবহার করে মোদি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র আরও একবার সামনে এনে দিয়েছে এই রায়। তবে সিবিআই মনে করছে, এই মামলায় আদালত হয় কিছু দিক পুরোপুরি উপেক্ষা করেছে, নাহলে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। যার জেরেই এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here