কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর! শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ূন কবীরের নিরাপত্তা বাহিনী প্রদান সুনিশ্চিত করেছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। ১৯ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি ডঃ শুভ্রা ঘোষ নির্দেশ দেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হুমায়ুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সেই মতো ২৪ জানুয়ারি হুমায়ুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চেয়ে আবেদন করেন।





