- Advertisement -spot_img
Homeদেশভোটের আগে ঘর ভাঙল এনডিএ-র স্ট্যালিনের হাত ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ভোটের আগে ঘর ভাঙল এনডিএ-র স্ট্যালিনের হাত ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

- Advertisement -spot_img

তামিল রাজনীতিতে দীর্ঘ জল্পনার অবসান। বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই শাসক দল ডিএমকে-তে নাম লেখালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভম। শুক্রবার মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের হাত ধরেই দ্রাবিড় রাজনীতির অলিন্দে নতুন ইনিংস শুরু করলেন একদা জয়ললিতার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই নেতা।

 

গত লোকসভা ভোটে নির্দল হিসেবে লড়ে এডিএমকে-কে তৃতীয় স্থানে ঠেলে দেওয়ার পর পন্নীরের এই ভোলবদল স্ট্যালিন শিবিরের জন্য বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। দক্ষিণ তামিলনাড়ুর থেনি এবং রামনাথপুরমে থেভর জনগোষ্ঠীর ওপর ওপিএস-এর একচ্ছত্র প্রভাব রয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে রামনাথপুরমে লড়ে তিনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন। অন্যদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ই পালানীস্বামীর এডিএমকে চলে গিয়েছিল তিন নম্বরে। আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ ও কেরলের সঙ্গেই ভোট তামিলনাড়ু ও পুদুচেরিতে। তার আগে পন্নীরের মতো ওজনদার নেতার যোগদানে এডিএমকে-র ভোটব্যাঙ্কে ধস নামবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। জয়ললিতার মৃত্যুর পর থেকেই এডিএমকে-তে গৃহযুদ্ধ শুরু হয়েছিল।

 

পন্নীর ও পলানী গোষ্ঠীর বিবাদ মেটাতে একসময় বিজেপি সক্রিয় ভূমিকা নিলেও শেষরক্ষা হয়নি। ২০২২ সালে দলের সাধারণ পরিষদের বৈঠকে পন্নীরকে বহিষ্কার করে ক্ষমতা দখল করেন পলানীস্বামী। এরপর থেকেই স্ট্যালিনের সঙ্গে ওপিএস-এর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সাত মাস আগে স্ট্যালিনের সঙ্গে তাঁর প্রাতর্ভ্রমণ ও আলোচনা তখনই এনডিএ ত্যাগের ইঙ্গিত দিয়েছিল। একদা আম্মার ‘সবচেয়ে আস্থাভাজন’ হিসেবে পরিচিত পন্নীর দুর্নীতি মামলা বা শারীরিক অসুস্থতার সময় বার বার মুখ্যমন্ত্রীর ব্যাটন সামলেছেন। এবার সেই অভিজ্ঞ ও বিশ্বস্ত সেনাপতিকেই নিজেদের শিবিরে টেনে নিল ডিএমকে। বিধানসভা ভোটের আগে এই দলবদল তামিলনাড়ুর রাজনীতির সমীকরণ আমূল বদলে দিতে পারে। ফাইল ফটো ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here