এসআইআর শুনানি পর্বে ডাক পেয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ও তার মা সাদেকা বিবি। এবার চূড়ান্ত তালিকাতে তাদের নামের পাশে বিচারাধীন উল্লেখ করা রয়েছে। উল্লেখ্য, নানুর বিধানসভার ২৩৭ নম্বর বুথ পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথের ভোটার সভাধিপতি ও তাঁর পরিবার। তবে এদিন ভোটার তালিকা প্রকাশ হতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, ‘এসব বিজেপির ঘৃণ্য চক্রান্ত, এর থেকে লজ্জা আর কিছুই হতে পারে না। আমার মা কেন্দ্র সরকারের পেনশন পান। আইনি প্রক্রিয়াতেই মোকাবিলা হবে’।





