- Advertisement -spot_img
Homeরাজনীতিরাস্তায় আলু ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

রাস্তায় আলু ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

- Advertisement -spot_img

চাষের মাঠে দিনরাত পরিশ্রম করেও ন্যায্য দাম না পাওয়ার ক্ষোভে শনিবার উত্তাল হয়ে উঠল পুরশুড়া। আলুর বাজারদর তলানিতে ঠেকায় চাষিদের পাশে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে আরামবাগ–ডানকুনি ২ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখানো হয়। পুরশুড়া মোড়ে এই কর্মসূচিতে অংশ নেন দলের বহু কর্মী-সমর্থক। বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ।

 

বিক্ষোভকারীরা রাস্তায় আলু ঢেলে প্রতীকীভাবে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। এর জেরে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে ৫০ কেজির এক বস্তা আলুর দাম মাত্র ২০০ থেকে ২৫০ টাকা, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম। চাষিদের অভিযোগ, বিঘা প্রতি আলু চাষে প্রায় ৩০ থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

 

অথচ বর্তমান বাজারদরে আলু বিক্রি করে সেই খরচই উঠছে না। ফলে ক্রমেই গভীর আর্থিক সংকটে পড়ছেন চাষিরা। এদিন বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘রাজ্য সরকার আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। সংরক্ষণ, বিপণন ও বহির্রাজ্যে রপ্তানির কোনও কার্যকর পরিকল্পনা নেই বলেই চাষিদের এই দুর্দশা’। চাষিদের স্পষ্ট দাবি—অবিলম্বে ন্যূনতম সহায়ক মূল্য(এমএসপি) ঘোষণা, বাজার ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ এবং সংরক্ষণ ও বিপণনের উপযুক্ত ব্যবস্থা না হলে আগামী দিনে আলু চাষ বড় সংকটে পড়বে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here