- Advertisement -spot_img
Homeরাজনীতিচূড়ান্ত তালিকায় হুগলী জেলায় বাদ পড়ল ৩ লক্ষের উপর ভোটার

চূড়ান্ত তালিকায় হুগলী জেলায় বাদ পড়ল ৩ লক্ষের উপর ভোটার

- Advertisement -spot_img

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে হুগলি জেলায় মোট ভোটার ছিল ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯ জন। এসআইআর-এর প্রথম পর্যায় খসড়া তালিকা প্রকাশের পরে সেখান থেকে নাম বাদ যায় ৩ লক্ষ ১৮ হাজার ৮৫৩ জনের। ২৮শে ফেব্রুয়ারী চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যায় খসড়া তালিকা অনুযায়ী নাম ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫ জনের।

 

সেখান থেকে নাম বাদ গেছে ১৫ হাজার ৯৩২ জনের। অর্থাৎ প্রথম পর্যায় খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী জেলা থেকে নাম বাদ গেলো ৩ লক্ষ ৩৪ হাজার ৭৮৫ জনের। মোট ভোটারের নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। এর মধ্যে আবার এডজুডিকেশনে রয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম। অন্যদিকে এডজুডিকেশনে থাকা ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম বাদ রেখে চূড়ান্ত তালিকা অনুযায়ী হিসেব করে দেখা যায়, তাহলে জেলায় বৈধ ভোটার এখনো পর্যন্ত ৪২ লক্ষ ৮৩ হাজার ১৬১ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here