রাষ্ট্রপতিতে স্বাগত জানাতে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও পদাধিকারীর উপস্থিত না থাকার ঘটনা দেশের সাংবিধানিক প্রধানের প্রতি ‘অসম্মান’ বলে উল্লেখ করেন মোদি। একইসঙ্গে তাঁর তোপ, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।’
আর এহেন পোস্টের কিছুক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে পালটা জবাব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যেখানে একসারিতে বিজেপি, নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কেন্দ্রীয়মন্ত্রী, বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেখেছেন, অন্যদিকে বাংলার মানুষকে রেখে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।





