- Advertisement -spot_img
Homeরাজ্যযুদ্ধের গুজবে পেট্রোল আতঙ্ক! মহেশতলা–বজবজ–মেটিয়াবুরুজে পাম্পে লম্বা লাইন

যুদ্ধের গুজবে পেট্রোল আতঙ্ক! মহেশতলা–বজবজ–মেটিয়াবুরুজে পাম্পে লম্বা লাইন

- Advertisement -spot_img

আন্তর্জাতিক পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা ঘিরে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কের প্রভাব এবার স্পষ্টভাবে দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ এলাকায় একাধিক পেট্রোল পাম্পে।

শুক্রবার সকাল থেকেই বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। মহেশতলার একটি পেট্রোল পাম্পে ‘পেট্রোল নেই’ বলে বোর্ড টাঙানো হয়েছে বলে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজের বিভিন্ন পাম্পে বাইক ও গাড়ির ভিড় বেড়ে যায়।
অনেক ক্ষেত্রেই দেখা গেছে, যারা সাধারণত এক বা দুই লিটার পেট্রোল নেন, তারাও আতঙ্কে গাড়ির ফুল ট্যাঙ্ক ভরিয়ে নিচ্ছেন। কেউ আবার বোতল বা জারে করে ৫ লিটার, ১০ লিটার এমনকি ২০ লিটার পর্যন্ত পেট্রোল মজুত করার চেষ্টা করছেন। শুধু দু’চাকা গাড়ির চালকই নন, চার চাকা গাড়ি নিয়েও অনেককে অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করতে দেখা গেছে।

এর ফলে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং এলাকাজুড়ে এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই আগাম জ্বালানি মজুত করতে চাইছেন।
তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জ্বালানির কোনও ঘাটতি নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে পেট্রোল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here