- Advertisement -spot_img
Homeদেশকর্নাটকে হার্ট অ্যাটাকে ৪০ দিনে ২৩ জনের মৃত্যু

কর্নাটকে হার্ট অ্যাটাকে ৪০ দিনে ২৩ জনের মৃত্যু

- Advertisement -spot_img

কর্নাটকের একটি জেলায় গত ৪০ দিনে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ২৩ জনের। মৃতদের তালিকায় রয়েছে ১৯ থেকে ৪৫ বছর বয়সিরা। একের পর এক হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এর জেরে রোগীর লাইন পড়ে গিয়েছে হাসপাতালগুলিতে। সকলেই ঝুঁকি না নিয়ে হৃদযন্ত্রের পরীক্ষা করাতে চিকিৎসকের কাছে ছুটছেন।

 

মাইসুরুর জয়দেব হাসপাতাল হৃদযন্ত্রের চিকিৎসার জন্য প্রসিদ্ধ। সেখানেই কর্নাটকের হাসন জেলার হাজার হাজার মানুষ ডাক্তার দেখাতে ভিড় করছেন। ভোর থেকে দীর্ঘ লাইন পড়ছে আউটডোরে। হাসপাতালে সূত্রে খবর, হাসন জেলায় হার্ট অ্যাটাকে একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অল্পবয়সি থেকে বয়স্ক সকলেই হাসপাতালে হৃদযন্ত্রের পরীক্ষা করাতে আসছেন।

 

জানা গিয়েছে, গত ৪০ দিনে যে ২৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ছয় জনের বয়স ১৯-২৫ বছরের মধ্যে। আট জনের বয়স ২৫-৪৫ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু হাসনই নয়, তার আশাপাশের জেলাগুলি থেকেও প্রতিদিন মাইসুরুর এই হাসপাতালে হৃদযন্ত্রের পরীক্ষা করাতে আসছেন অনেকেই। মাইসুরুর ওই হাসপাতালের চিকিৎসক এবং সুপার সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here