বুধবার বিকেলে সল্টলেক একে ব্লকের কাছে নতুন ব্রিজের কাছে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। বিস্ফোরণ ঘটে। রাস্তাতেই পুড়ে খাক হয়ে যায় গাড়িটি।
এদিকে, ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন এক ডেলিভারি বয়। তাঁর সঙ্গে ছিল বাইক। অসাবধানবশত রেলিংয়ে আটকে যান ডেলিভারি বয়।
গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। তবে ডেলিভারি বয়কে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই জ্বলন্ত পুড়ে যান তিনি।





