- Advertisement -spot_img
Homeরাজ্যদিল্লি বিস্ফোরণের পর সতর্ক নামখানা উপকূল এলাকা

দিল্লি বিস্ফোরণের পর সতর্ক নামখানা উপকূল এলাকা

- Advertisement -spot_img

দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। তার প্রভাব পড়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকাতেও। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থানা এলাকায় মঙ্গলবার সকাল থেকে কড়া নাকা চেকিং শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলা।

সূত্রের খবর, সোমবার রাতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই নামখানা থানার পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। টোল ট্যাক্সের মোড়, ওভারব্রিজ সংলগ্ন এলাকা এবং জলপথের সীমান্ত এলাকায় পুলিশ ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন গাড়ি, যাত্রী ও মালবাহী ট্রাক থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই সতর্কতার উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকায় কোনো নাশকতা বা অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকানো। বিশেষ করে জঙ্গি বা অসামাজিক উপাদান যাতে জলপথ বা ডাঙ্গা পথ দিয়ে সীমান্তে প্রবেশ করতে না পারে, তার জন্যই এই নজরদারি চালানো হচ্ছে।

নামখানা থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যতদিন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসে, ততদিন এই নাকা চেকিং অব্যাহত থাকবে। স্থানীয় মানুষও পুলিশের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, এমন সতর্কতা নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here