- Advertisement -spot_img
Homeরাজ্যচলন্ত ট্রেনে অগ্নিসংযোগ, কালো ধোঁয়ায় ঢাকলো নবদ্বীপ স্টেশন

চলন্ত ট্রেনে অগ্নিসংযোগ, কালো ধোঁয়ায় ঢাকলো নবদ্বীপ স্টেশন

- Advertisement -spot_img

মঙ্গলবার নবদ্বীপ স্টেশনে ঢোকার আগে হাওড়া মালদা টাউনমুখী ইন্টারসিটি এক্সপ্রেসে আচমকাই আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। পরবর্তীতে পরিস্থিতি স্থিতিশীল হলে ট্রেনটি ফের রওনা দেয় মালদার উদ্দেশ্যে। সূত্রের খবর, এদিন বিকাল আনুমানিক চারটে নাগাদ হাওড়া- মালদা ইন্টারসিটি এক্সপ্রেস নবদ্বীপ স্টেশনে ঢোকার মুখেই তার সেকেন্ড কম্পার্টমেন্ট থেকে আগুনের ফুলকি বেরতে দেখেন যাত্রীরা।

 

এরপরে আতঙ্কের জেরে ট্রেনে বসে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপি এবং আরপিএফ-এ। স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের কে আশ্বস্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে সফল হন। পরে যাত্রীদেরকে অপর একটি কম্পার্টমেন্টে বসিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন। যদিও এই ঘটনায় রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here