- Advertisement -spot_img
Homeরাজ্যনির্বাচনের মুখে বড় চমক: কৃষ্ণনগরে পথশ্রী ও ৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

নির্বাচনের মুখে বড় চমক: কৃষ্ণনগরে পথশ্রী ও ৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

- Advertisement -spot_img

রেকর্ড ভাবে একই দিনে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র ও চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলো নদীয়ার কৃষ্ণনগরে। প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে করা হলো সুস্বাস্থ্য কেন্দ্রগুলির উদ্বোধন। বিধানসভা নির্বাচনের আগে এটিকে রেকর্ড সংযোজন বলেই দাবি করছে জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগরের ২৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে সুস্বাস্থ্য কেন্দ্র ও পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন নদীয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। উপস্থিত ছিলেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ প্রশাসনিক একগুচ্ছ আধিকারিক। ফিতে কেটে করা হয় এই প্রকল্পের শুভ উদ্বোধন।

 

কৃষ্ণনগরের ২৫ নম্বর ওয়ার্ডে তিনটি পথশ্রী রাস্তা এবং ২৪ নম্বর ওয়ার্ডে একটি পথশ্রী রাস্তার উদ্বোধন হয় এদিন।এছাড়াও ২৫ নম্বর ওয়ার্ড ব্যতীত অন্যান্য আরও সাতটি ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবন হয় দিন। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, প্রাথমিক পর্যায়ে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আগামীতে এই দুই প্রকল্পের আওতায় আরও উন্নয়নমূলক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সম্প্রীতি নদীয়ার কৃষ্ণনগরে এসে রাজ্যের কুড়ি হাজার কিলোমিটার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থেকেই দিকে দিকে শুরু হয় পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার কাজ। রাজ্য তৃণমূল নেতৃত্বের সংকল্প, বিধানসভা নির্বাচনের আগেই পথশ্রী প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করা হবে। ঠিক তেমনি, নদীয়ার কৃষ্ণনগরেও চারটি পাঠশ্রী প্রকল্পের নতুন রাস্তার উদ্বোধন করা হলো। অন্যদিকে একইদিনে আটটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষ পেয়ে যাবেন তাদের জরুরী ও মৌলিক স্বাস্থ্যপরিসেবা গুলি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here