গুজরাটে উপকূলে আটক করা হল একটি সন্দেহজনক ট্রলারকে। বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কার্টুন সিগারেট। যার বাজার মূল্য ৫ কোটি টাকা। উপকূলরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার দোওয়ারকা উপকূলে এআই মুখতার নামের একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হয়।
এর পরেই সেটিকে ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। দেখা যায় জলযানটিতে রয়েছেন চার জন ইরানি নাগরিক। পাশাপাশি ট্রালারটি থেকে উদ্ধার হয় ২০০ কার্টুন সিগারেট। যা বেআইনি ভাবে পাচারের উদ্দেশে আনা হচ্ছিল। ওই সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২.৫ থেকে ৫ কোটি টাকা!





