- Advertisement -spot_img
Homeবিদেশট্রাম্পের রিসর্টে আচমকাই বন্দুকবাজের হানা!

ট্রাম্পের রিসর্টে আচমকাই বন্দুকবাজের হানা!

- Advertisement -spot_img

আমেরিকার সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, পাম বিচে অবস্থিত মার-এ-লাগো রিসর্টে অনুমতি ছাড়া অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাঁকে ঠেকানোর চেষ্টা করলেও তিনি থামেননি। বাধ্য হয়েই শেষমেশ তাঁর উপর গুলি চালান নিরাপত্তারক্ষীরা। তাতেই নিহত হন আগন্তুক।

রবিবার এই ঘটনার কথা জানিয়েছে আমেরিকার সিক্রেট সার্ভিস। যদিও ঘটনার সময় রিসর্টে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে রয়েছেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, উত্তর দিকের গেট দিয়ে রিসর্টের ভিতর প্রবেশের চেষ্টা করছিলেন আগন্তুক। সেই সময় প্রথমে তাঁকে বাধা দেওয়া হয়। তার পরেও তিনি প্রবেশের চেষ্টা করায় তাঁকে গুলি করেন সিক্রেট সার্ভিসের এক এজেন্ট এবং পাম বিচ কাউন্টির ডেপুটি শেরিফ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here