পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি দেওয়া রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার ও পোস্টার বিজেপির দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যানার ও পোস্টার লাগানো রয়েছে। অভিযোগ, সেই পোস্টারগুলির উপরেই বিজেপির দলীয় পতাকা লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের যুব সভাপতি গৌরভ সিং এর অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে আড়াল করার উদ্দেশ্যেই বিজেপির পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী।





